হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করল জুম্ম ছাত্র-জনতা

খাগড়াছড়ি প্রতিনিধি 

সহিংসতার সময় গুইমারা রামসু বাজার। ছবি: ফাইল ছবি

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়। এ ছাড়া আজ সকালে অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার (ভারপ্রাপ্ত) ওসি আব্দুল বাতেন মৃধা।

মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে জুম্ম ছাত্র-জনতা বলেছে, ‘ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের দেওয়া আশ্বাসকে আংশিক বিবেচনায় নিয়ে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।’

সংগঠনটির দাবি, খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই ও ডিজিএফআইয়ের জেলাপ্রধান এবং এএসপির (তদন্ত) উপস্থিতিতে তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হয়। ওই বৈঠকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদানের বিষয়টিও জানানো হয় বলে দাবি করেছে সংগঠনটি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছিল জুম্ম ছাত্র-জনতা।

গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে এ কর্মসূচির সূচনা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও গুইমারায়। এ সময় তিনজন নিহত হন এবং সেনাসদস্য, পুলিশসহ সাধারণ মানুষ মিলে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় আহত কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

নেছারাবাদে কৃষি অফিসের গুদামের তালা ভেঙে যন্ত্রাংশ বিক্রির চেষ্টা, প্রধান শিক্ষককে শোকজ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ঝিনাইদহে কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩