হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে অবৈধভাবে মজুত ৭ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে অবৈধভাবে মজুত ৭ হাজার লিটার ডিজেল জব্দ। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, ভোজেশ্বর বাজারে জুয়েল সরদার নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খুচরা ডিজেল বিক্রি করছিলেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর আসে ব্যবসায়ী জুয়েল অবৈধভাবে ৭ হাজার লিটার ডিজেল মজুত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজেল জব্দসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ডিজেল নিলামে তোলা হবে।

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, বদলগাছী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

মায়ের বিরুদ্ধে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

নেত্রকোনায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণপাড়ায়