হোম > সারা দেশ > ঢাকা

দুবাই থেকে আসছিল ৩২ লাখ টাকার অবৈধ সিগারেট, বিমানবন্দরে জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রায় ৩২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শনিবার রাতে সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে শনিবার এফজেড-৫২৩ এর মোহাম্মদ মাসুদ নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টুন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান নামের আরেক যাত্রীর লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, জব্দ করা সর্বমোট সিগারেটের পরিমাণ ৭৯৮ কার্টন। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সেগুলো ঢাকায় কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জব্দ করা সিগারেটের পরিমাণ ১ লাখ ৫৮ হাজার ৬০০ শলাকা এবং যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা।

ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সড়কজুড়ে চাঁদার হাট ২ লাখে ‘ম্যানেজ’ ওসি

মানব পাচার মামলায় শাস্তি ৫ শতাংশের

সিরাজদিখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ কিশোর নিহত

রাজনীতি–অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি আবার অভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশ মন্ত্রী

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

বগুড়ায় নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন