হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে মাদারীপুর জেলা ছাত্রদল।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে মাদারীপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ-মিছিল শুরু করেন। মাদারীপুর সদর থানার সামনে গিয়ে সেটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় একজন নেতা। অথচ মাদারীপুর সদর থানার ওসি কোনো তদন্ত ছাড়াই একটি হত্যা মামলায় তাঁকে আসামি করেছেন; যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ সময় নেতারা দ্রুত সময়ের মধ্যে এই মামলা থেকে কামরুল হাসানের নাম প্রত্যাহার এবং সদর থানার ওসি আবুল কালাম আজাদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মাদারীপুর জেলা ছাত্রদল লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য দেন মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুরে-আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল শিকদার প্রমুখ।

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

খাল খননে সিলেটের দেড় হাজার বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে: বাণিজ্যমন্ত্রী

চাঁদাবাজির মামলায় আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় জামিন

থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই

যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ২

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা

শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: প্রতিমন্ত্রী পুতুল

শাসক নয়, মানুষের সেবক হতে চাই: বিসিসি প্রশাসক

বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ শিশু রাইসাকে, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়