হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাক চালক মালিক সমিতির নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ট্রাক চালক মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী ও মগবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিকনেতাকে না ছাড়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অন্যতম দাবি—সড়কে মামলার নামে তাঁদের অযথা হয়রানি করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।

এদিকে সড়ক অবরোধের ফলে সাতরাস্তা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার পথে দীর্ঘ যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারী ট্রাকচালক রাসেল শিকদার বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও ট্রাক চালক মালিক সমিতির পেছন থেকে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।’

সভাপতি মনির হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। ছবি: আজকের পত্রিকা

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, এক শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী