হোম > সারা দেশ > শেরপুর

নিখোঁজের এক দিন পর ধানখেতে মিলল অটোরিকশাচালকের লাশ

শেরপুর প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে রাস্তার পাশে একটি ধানখেত থেকে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ (৪৫) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে তাঁর গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে একটি ধানখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা-পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনেরা গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী