হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে মগবাজার দরবার শরিফের পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন মাজার এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

অন্যদিকে জুরাইন সালাউদ্দিন পেট্রলপাম্পের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান তিনি। প্রাথমিকভাবে অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে