হোম > সারা দেশ > ঝিনাইদহ

ভিজিএফ চালের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহ প্রতিনিধি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও শৈলকুপা পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের সায়েম আলীর কাছে কার্ড চান শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতবরেরা সালিসে বসেন। এরই এক পর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী ও নকলায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নীলফামারীতে টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া যুবদল নেতা বহিষ্কার

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ৫ দিন পর ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

‘একসঙ্গে এত কবর কখনো খুঁড়ি নাই’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

রক্তভেজা রাস্তায় পড়ে আছে শিশুর ফিডার, জুতা ও কাচের টুকরা

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা