হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে ফতুল্লা থানায় চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি হয়।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির পর তাঁর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা এই শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’  

এর আগে গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়।

আদালতে হাজির হননি ছেলে, মা-বাবা কারাগারে

ঘুষের লাখ টাকাসহ দুদকের হাতে সোনাগাজীর পিআইও আটক

পুলিশের পোশাকে চাঁদা: হাইওয়ে থানার সেই পরিদর্শক প্রত্যাহার

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১১ মার্চ

সিটি করপোরেশনে অবৈধভাবে আর কোনো কাজ হবে না: ডিএনসিসি প্রশাসক

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীমঙ্গলে ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগ

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ