হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।

ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’

সংঘর্ষে আহত। ছবি: আজকের পত্রিকা

ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।

সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী