হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের ডাসারে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার আজকের পত্রিকাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটিতে হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করে।

মাসুদ হোসেন নামের এক বাসযাত্রী বলেন, ‘আমার সিট বাসের সামনে ছিল। আমি গৌরনদী থেকে উঠেছি। ওঠার পর থেকেই শুনেছি চালক, হেলপার ও সুপারভাইজার আস্তে আস্তে কথা বলছেন। তাঁরা বলেন, হালকা হালকা গন্ধ পাচ্ছি। এরপরই এই ঘটনা ঘটেছে।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন।

গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়েন। পরে আমরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে সুপারভাইজার তেল নেন। অসাবধানতাবশত তেল নেওয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। পরে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। এতে আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবক মারা যান।

সাত বছর লাইসেন্স নবায়ন নেই: ফেনীতে প্রাইভেট হাসপাতাল সিলগালা

হাতে লেখা পোস্টকার্ডে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ‘চমক’

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

ডাকাতির চেষ্টার সময় জোড়া খুন: ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধার অভিযোগ

৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

হজযাত্রার প্রস্তুতি দেখতে হজ ক্যাম্প-বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

মেহেন্দীগঞ্জে চাল পাননি তালিকাভুক্ত শতাধিক জেলে, বিক্ষোভ