হোম > সারা দেশ > ঢাকা

শিশু রোজা মনিকে হত্যার পর গরম পানিতে শরীর ঝলসে বস্তাবন্দী করা হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজা মনি (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় ময়লার স্তূপে মিলল পাঁচ বছর বয়সী শিশু রোজা মনির লাশ। গতকাল সোমবার (১২ মে) দুপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ মঙ্গলবার সকালে বাসা থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি নালায় বস্তাবন্দী অবস্থায় লাশটি পাওয়া যায়।

রোজার ৯ বছর বয়সী বড় বোন আইরিন আক্তার ও আরেক বোন সুবর্ণা আক্তার ময়লার মধ্যে সন্দেহজনক একটি ভারী বস্তা দেখতে পেয়ে তা খুললে লাশ দেখতে পায়।

মঙ্গলবার তেজগাঁওয়ের পুলিশ জানায়, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে গরম পানিতে শরীর ঝলসে দেওয়া হয়েছে। পরে বস্তাবন্দী করে নালায় ফেলে দেওয়া হয়। শিশুটির গলায় দড়ি প্যাঁচানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

রোজার মা শিল্পী আক্তার জানান, ১৩ দিন আগে সাড়ে ৩ হাজার টাকায় তেজকুনিপাড়ায় একটি টিনশেড ঘর ভাড়া নেন তাঁরা। নরসিংদীর রায়পুরা থেকে জীবিকার তাগিদে ঢাকায় এসে তিনি বাসাবাড়িতে কাজ নেন এবং দুই কিশোরী মেয়েকে গার্মেন্টসে কাজে দেন।

শিশু হত্যার বিচার দাবি করে কান্নাজড়িত কণ্ঠে শিল্পী আক্তার বলেন, ‘আমার মাইয়্যা কোনো শত্রুতা করে নাই। তারে ক্যান মারল? আমি বিচার চাই।’

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। একাধিক টিম কাজ করছে। শিগগির অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

৪ বছরের আইনি লড়াই শেষে জয়, চেয়ারম্যান পদে শপথ নিলেন আতোয়ার

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

সড়কে রশি টেনে ডাকাতি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সার ও বীজ দিতে হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার