হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

 কুমিল্লা প্রতিনিধি 

দুর্ঘটনাস্থল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বৃদ্ধা দুই বোন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরদা ইউনিয়নের রাজাপুর দরবার শরিফ গেটসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন—উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তাঁর বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তারা খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯

নয়াদিয়াড়ী গ্রামে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’

মোহাম্মদপুরে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের বিশেষ অভিযান, আটক ২০–২৫

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা