হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ভেজাল পণ্যবিরোধী অভিযানে ৭ প্রতিষ্ঠানে জরিমানা, একজনের কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চকবাজার থানার কামালবাগ এলাকায় র‍্যাব-১০ এর অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজার থানার কামালবাগ এলাকায় র‍্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে তদারকি করে অনুমতি বিহীনভাবে খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল উপাদান ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার মতো একাধিক অনিয়ম পাওয়া যায়।

এ সব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় সাতটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২৫ হাজার, ৬০ হাজার, ১ লাখ, ৫০ হাজার, ৫০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকা করে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গুরুতর অনিয়মের দায়ে এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে জনসাধারণকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কেনা–বেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দ্বিগুন মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিক, হাসপাতালে মৃত্যু

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কেটে দিল জনতা

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

যুগলকে গাছের সঙ্গে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার