হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ দর্শনার্থীরা

নড়াইল প্রতিনিধি 

চৈত্রসংক্রান্তি উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আজ সোমবার বিকেলে লাঠিখেলা উপভোগ করতে দর্শনার্থীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

চৈত্রসংক্রান্তি উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। তরুণ প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই খেলাকে তুলে ধরতে আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এই আয়োজন করা হয়।

ঢাক­ঢোলের তালে তালে লাঠি হাতে এক পক্ষ আরেক পক্ষকে পরাস্ত করার এই লড়াই দেখতে মাঠের পাশে দর্শনার্থীরা ভিড় করেন। হারিয়ে যেতে বসা লাঠিখেলা দেখে মুগ্ধ হন দর্শকেরা।

পরে অষ্টক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহের মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

নড়াইল সদর উপজেলার দারিয়াপুর লাঠিখেলার দল এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং লাঠিখেলায় তাদের দক্ষতা প্রদর্শন করে। ঐতিহ্যবাহী ঢোলের ছন্দোবদ্ধ তালে তালে পরিবেশিত লাঠি চালনার চোখধাঁধানো প্রদর্শনী দেখতে শত শত দর্শক সমবেত হয়েছিলেন। দক্ষ লাঠিয়ালেরা তাঁদের প্রাণবন্ত পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির বলেন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণে লাঠিখেলা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উৎসব সামাজিক বন্ধনকেও উৎসাহিত করে এবং দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার সংস্কৃতি এই প্রজন্মের কাছে তুলে ধরা এবং টিকিয়ে রাখার লক্ষ্যেই মূলত এ ধরনের লোকজ খেলার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী প্রমুখ।

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

নেক্সাস পের কর্মকর্তা পরিচয়ে কল, গ্রাহকের ব্যাংক থেকে উধাও ১৩ লাখ টাকা

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

চাঁদাবাজির দ্বন্দ্বে খুন হন ইমন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

শরীয়তপুর আইনজীবী সমিতি: নির্বাচন ছাড়াই বিএনপিপন্থীদের জয়লাভ

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এবার ডি‌সি বদলি নি‌য়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ