হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর আশুলিয়া ও সাভারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল ও লতিফপুরসহ সংশ্লিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

পাইপলাইন স্থানান্তর কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বায়তুল মোকাররমের দক্ষিণে ফুটপাত উচ্ছেদে হকারদের ক্ষোভ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু

পলাশবাড়ীতে পেট্রল নিতে গিয়ে ভিড়ে বাইকে ঘষা, ছুরিকাঘাতে আহত ৩

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-হেলপারের

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু