হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

হোমনার মণিপুর বাজারে আজ দুপুরে মানববন্ধন করেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় আলোচিত তিন খুনের মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার মণিপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন ও মণিপুর গ্রামের বাসিন্দা বাঘা শরীফ বলী, নিহত শিশু মোহাম্মদ হোসাইনের বাবা ও নিহত গৃহবধূ পাপিয়া আক্তার সুখীর স্বামী জহিরুল ইসলাম, নিহত শিশু জুবাইদের মা লিপি আক্তারসহ অন্যরা। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ঘটনার ১৬ দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়নি। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার মণিপুর গ্রামে প্রবাসী জহিরুল ইসলামের দালানঘরে তাঁর স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছর বয়সী ভাতিজা জুবাইদকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তিনজনের মরদেহ আলাদা তিনটি কক্ষে ফেলে রাখা হয়। স্ত্রী-সন্তান ও ভাতিজা হত্যার খবর পেয়ে জহিরুল ইসলাম পরদিন সৌদি আরব থেকে দেশে ফেরেন। এই ঘটনায় তিনি হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশগুপ্ত বলেন, আসামিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চালকদের অতিরিক্ত কর্মঘণ্টায় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

হিজলায় ১৭ জেলেকে জরিমানা, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পলাতক আসামি চেয়ারম্যানদের থেকে স্বাক্ষর নিচ্ছেন ইউপি সচিব, এমপি বললেন ব্যবস্থা নেব

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজধানীতে ভেজাল পণ্যবিরোধী অভিযানে ৭ প্রতিষ্ঠানে জরিমানা, একজনের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে অজ্ঞাতনামা বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন