হোম > সারা দেশ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বর্ণিল সাজে সাজছে সৈয়দপুর

নীলফামারী প্রতিনিধি

বিমানবন্দর সড়কের দুই পাশে রং করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবেন তিনি। তাঁর আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন স্থানে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হচ্ছে। সড়ক ও এর দুই পাশে রং করা হচ্ছে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়ক বিভাজক মেরামত এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপও বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে রংপুর নগরের রাধা গোবিন্দ মন্দিরে যাবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। পরে রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরে যাবেন। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁকে শুভেচ্ছা জানানোরও প্রস্তুতি রয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন ঘিরে তাঁরা উচ্ছ্বসিত এবং তাঁকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সফর ঘিরে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌর এলাকার ওপর দিয়ে সড়কপথে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা, সড়ক বিভাজক মেরামত এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

জেএম সেন হলে ৩৩ বছর পর আসছেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামজুড়ে চার স্তরের নিরাপত্তা

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী