হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহের ১১ জয়ী প্রার্থীর হাতে ফলাফল হস্তান্তর

ময়মনসিংহ প্রতিনিধি

নির্বাচনে জয়ী প্রার্থীর হাতে ফলাফলের কাগজ হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ১১ জন জয়ী প্রার্থীর হাতে নির্বাচনের ফলাফলের কাগজ তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।

সরকারি ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসন থেকে জয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপির জাকির হোসেন বাবলু জয়ী হয়েছেন।

জেলার অন্যান্য আসনের মধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর কামরুল হাসান এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির ডা. মাহাবুবুর রহমান লিটন জয়ী হয়েছেন। ময়মনসিংহ-৮ আসনে বিএনপি থেকে জয়ী হয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ। এ ছাড়া ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিএনপির মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।

নির্বাচনে হেরেছেন বিএনপির প্রার্থী রাশেদ খান

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

কুপিয়ে আহত করার জেরে গণপিটুনিতে যুবক নিহত

স্বাধীনতার পর যে আসনে প্রথম জয় পেল বিএনপি

চট্টগ্রামে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

মেহেরপুরের দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী

চট্টগ্রাম বিভাগের ৫৮ আসনে জামায়াত জোটের ভরাডুবি

মারধরের শিকার সেই স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীর বিভাগ: ৩৯টি আসনের ২৮টিতেই বিএনপি জয়ী