হোম > সারা দেশ > ঢাকা

ই-অরেঞ্জের সোনিয়া মেহজাবিন, সোহেল ও মাসকুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।

অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।

বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।

পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।

গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

কোটি টাকার সোলার পাম্প প্রকল্প কাজে আসছে না কৃষকের

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

বুড়িগঙ্গায় নৌকাডুবি: ৩৬ ঘণ্টা পর নিখোঁজ হোসেনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু

দোয়া মাহফিলে এসে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

নেছারাবাদে খাসজমি থেকে মাটি কাটায় তিন ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা

জ্বালানি সংকট: শিবচরে ইরি, বোরো ও পাটের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

যশোর গণহত্যা দিবস আজ, শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি