হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামের এক হাজতি। পরে চিকিৎসার জন্য দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত ভোররাতে এই ঘটনা ঘটে।

কারারক্ষী মো. আরমান বলেন, ‘এ দিন সকালে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, ইউসুফ আলীর কেন্দ্রীয় কারাগারের হাজতি নম্বর ১৪১২/২৫। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার নূর হোসেন মিয়ার সন্তান। তবে ইউসুফ আলী কী ধরনের মামলায় আটক ছিলেন, এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি