হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গৃহবধূ হত্যায় ছেলে সাদের জামিন নামঞ্জুর

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তার সাদ বিন আজিজুর রহমান। ফাইল ছবি

বগুড়ায় মাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন আবেদন না মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তাঁর ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র‍্যাব। পরদিন ১২ নভেম্বর র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তাঁর মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।

পরে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সাদকে। এরপর পুলিশ জানায়, মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তাঁর দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এমন তথ্যের পর গত রোববার সাদের জামিন আবেদন করে পরিবার। আজ বৃহস্পতিবার সেই জামিন শুনানি শেষে সাদের জামিন নামঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন:

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

সাড়ে ৩ কিলো কাঁচা রাস্তায় ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা