হোম > শিল্প-সাহিত্য

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

বাসস, ঢাকা  

কবি আল মাহমুদ। ছবি: সংগৃহীত

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।

১৯৩৬ সালের এদিন ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইলে তিনি জন্মগ্রহণ করেন। আর সাহিত্যের ষোলোকলা পূর্ণ করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় মারা যান এ কবি।

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে পৃথক আয়োজনে দিনটি পালন করবেন ভক্ত-অনুরাগীরা। এদিন বিকেল ৪টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবিকে ঘিরে আলোচনা, স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালের কলস ও কালের ধ্বনি আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। একই দিন সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ, ময়মনসিংহে আয়োজন করেছে ‘আমাদের আল মাহমুদ’ শীর্ষক সেমিনার।

আগামীকাল শনিবার ( ১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে বিকেল ৪টায় কবিতা, স্মৃতিচারণা ও আড্ডার আয়োজন করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয়ভাবে কবির জন্মবার্ষিকী উদ্‌যাপনের দাবি জানিয়েছেন কবির ভক্তরা। তাঁরা জানিয়েছেন, জুলাই বিপ্লবে আল মাহমুদের অনেক কবিতা ছাত্র-জনতাকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে। তিনি বাংলা ভাষার ফসলি জমিনকে জাদুকরি দক্ষতায় উর্বর করে গেছেন। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার দাবি জানিয়েছেন কবির ভক্তরা। অবিলম্বে তাঁর লেখনী পাঠ্যপুস্তকে পুনর্বহালসহ সাহিত্য গবেষণায় কবি আল মাহমুদ ইনস্টিটিউট প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।

আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পাওয়া গল্প এআই দিয়ে লেখার অভিযোগ

নজরুল পুরস্কার পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা

সাময়িক কার্যক্রম স্থগিত সেবা প্রকাশনীর

কবিগুরুকে নিয়ে চিত্রকর্ম ‘রবির চিত্র, চিত্রের রবী’, প্রদর্শনী চলবে ১৩ দিন

ছায়ানটে অনুষ্ঠিত হলো সমধারার দ্বাদশ কবিতা উৎসব

৩ বছর পর নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দিলেন হারুকি মুরাকামি

শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

‘পানু পাল নাট্যপদক’ পেলেন ‘আনর্ত’ সম্পাদক রহমান রাজু

বিশ্ব মহারাজার লিমেরিক

সমধারা দ্বাদশ কবিতা উৎসব ২৫ এপ্রিল