হোম > শিল্প-সাহিত্য

নবীন নির্দেশকদের জন্য নাট্যকর্মশালা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা। সেখানে সমকালীন বাস্তবতায় নাটক তৈরির দর্শন, নন্দনকলা ও কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন নাটক, নতুন সময়-মঞ্চে জাগুক মানুষের কথা’ স্লোগানে আগামী ১২-১৯ জুন শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে প্রথম মঞ্চায়িত নাটক থেকে নির্বাচিত নতুন নাটক নিয়ে একটি উৎসব হবে। তারই অংশ হিসেবে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ এই কর্মশালা। কর্মশালা সমন্বয়ক হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কর্মশালা।

প্রশিক্ষক থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আজাদ আবুল কালাম, নাট্যনির্দেশক ও পরিকল্পক ফয়েজ জহির, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ।

কর্মশালায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে হবে জাতীয় নাট্যশালা ভবনের ৫০৭ নম্বর কক্ষে। মোবাইলে যোগাযোগ করা যাবে ০১৬৭৫-৯৩৭৯৭৫ নম্বরে।

আবেদন করা যাবে ১১ জুন পর্যন্ত।

‘এক রূপে বহুরূপী’ আয়োজন গান, আবৃত্তি, পাপেট শোর

ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্যের শতবর্ষ, ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র নতুন মঞ্চায়ন

সাত শিল্পীর ‘মৃত্তিকার সন্ধানে’

বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

যে শহরের প্রায় সবাই-ই লেখক

মধ্যরাতে টোকিওতে মুরাকামি উন্মাদনা—প্রকাশ পেল নারীপ্রধান চরিত্রের নতুন উপন্যাস

আখবারাত: ইউরোপে সংবাদপত্র চালুর আগেই মোগলদের ছিল বিস্ময়কর সংবাদ-নেটওয়ার্ক

সায়নীকে একটু রেহাই দিন!

বাংলা একাডেমির সেমিনার সিরিজে মানিক, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন