হোম > শিল্প-সাহিত্য

জীবনের আনন্দগান

নির্মলেন্দু গুণ

আমরা দু’জনে গোপনে গোপনে
ভালোবাসিয়াছি দু’জনায়।
শুভ্র কাশবনে, কাননে-কাননে
আনন্দহিল্লোল বয়ে যায়।

আমাদের প্রেম দেখে আকাশে,
মেঘেরাও হলো আজ চঞ্চল।
স্তব্ধ-নদীর জল তরঙ্গে উচ্ছল—
হলো আজ মিলনের মোহনায়।

আজ বুকে-বুকে, চোখে-চোখে, 
অধরে-অধরে করি চুম্বন।
আজ আর নেই কোনো লজ্জা,
কাশবনই হোক রণশয্যা—
ঘাসবনই হবে আজ ঘুমবন।

আজ লাজ ভুলে, দেহ খুলে—
চলো মিলি সঙ্গমে,
ঐ দূর গগনের মেঘের ছায়ায়।

বইমেলায় প্রান্ত সাহার প্রথম বই

রহস্য, অরণ্য আর বিস্ময়ের অভিযানে—বইমেলায় ইশতিয়াক হাসানের নতুন ৩ বই

নারীদের কথা শোনে পুণ্যবান

উপন্যাসের চাহিদা ফুরিয়ে যায়নি

পৃথিবীর একটি গল্প

বইমেলায় মুহাম্মাদ শফিউল্লাহর ‘জুলাই গণ-অভ্যুত্থান: মরদেহ গণনার কয়েকটি দিন’

ছায়ানটে গান ও আবৃত্তিতে একুশের শ্রদ্ধা

মাতৃভাষা দিবসে বাংলা একাডেমিতে কবিতাপাঠ ও স্মারক বক্তৃতা

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

বিদায় নেওয়া হুমায়ূন এখনো আছেন