হোম > শিল্প-সাহিত্য

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক

আজকের পত্রিকা ডেস্ক­

হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।

লেখক লাসলো ক্রাসনাহোরকাইকে ‘সমসাময়িক সাহিত্যজগতের অ্যাপোক্যালিপসের মাস্টার’ আখ্যা দিয়েছেন নোবেল কমিটির চেয়ার আন্দার্স ওলসন।

১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন লাসলো ক্রাসনাহোরকাই। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস সাতানটাঙ্গোর প্রেক্ষাপটে এ গ্রামের চিত্র খুঁজে পাওয়া যায়।

এই উপন্যাসে হাঙ্গেরির গ্রামীণ এক পরিত্যক্ত সমবায় খামারে বাস করা একদল দরিদ্র মানুষের কথা বলা হয়েছে, সমাজতন্ত্রের পতনের ঠিক আগমুহূর্তে যাঁরা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটিয়েছেন। উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি করেছে। এ লেখকের ব্রেকথ্রু কাজ হিসেবে পরিচিতি পেয়েছে এই উপন্যাস।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক। এ ধারার পরিচিত লেখক হলেন কাফকা। লাসলো ক্রাসনাহোরকাইয়ের লেখার ধরনে আছে উদ্ভট। তাঁকে নোবেল কমিটি বলেছে, ’চিন্তাশীল ও সূক্ষ্মভাবে পরিমিত স্বর গ্রহণকারী’।

সাময়িক কার্যক্রম স্থগিত সেবা প্রকাশনীর

কবিগুরুকে নিয়ে চিত্রকর্ম ‘রবির চিত্র, চিত্রের রবী’, প্রদর্শনী চলবে ১৩ দিন

ছায়ানটে অনুষ্ঠিত হলো সমধারার দ্বাদশ কবিতা উৎসব

৩ বছর পর নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দিলেন হারুকি মুরাকামি

শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

‘পানু পাল নাট্যপদক’ পেলেন ‘আনর্ত’ সম্পাদক রহমান রাজু

বিশ্ব মহারাজার লিমেরিক

সমধারা দ্বাদশ কবিতা উৎসব ২৫ এপ্রিল

কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ

সাঙ্গ হলো প্রাণের মেলা