হোম > শিল্প-সাহিত্য

পর্দা নামল ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসবের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শুক্রবার (১৯ জুন) উৎসবের সমাপনী দিনে মঞ্চায়িত হয় নাটক ‘দি গ্রেট স্মাগলার’। ছবি: আজকের পত্রিকা

পর্দা নামল ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’-এর। শুক্রবার (১৯ জুন) উৎসবের সমাপনী দিনে মঞ্চায়িত হলো ‘দি গ্রেট স্মাগলার’। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ওপর নির্মিত নাটকটি মঞ্চে এনেছে যশোরের নাট্যদল শব্দ থিয়েটার।

নাটক মঞ্চায়নের আগে সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী নতুন নাট্যনির্দেশকদের হাতে কর্মশালার সনদপত্র তুলে দেওয়া হয়। শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্যসংস্কৃতির বিকাশ ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে ১২-১৯ জুন পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। এর শিরোনাম ছিল ‘নতুন নাটক নতুন সময়—মঞ্চে জাগুক মানুষের কথা’। উৎসবে প্রতিদিন একটি করে নাটক প্রদর্শিত হয়। এ ছাড়াও পরিবেশিত হয় ‘বাংলা নাটকের গান’, যেখানে প্রতিদিন একটি করে দল অংশগ্রহণ করে।

‘দি গ্রেট স্মাগলার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসউদ জামান, মনিরা খাতুন, মির্জা রিয়াজ, শামসুদ্দীন হোসাইন, তন্দ্রা সাহা, পৃথ্বীরাজ দাস, পুতুল, বায়জিদ হোসেন, মো. মারুফ হোসেন, মো. হাসিবুর রহমান, মো. তানভীর হাসান, ইমারুল গাজী, রিফাত মাহমুদ, সোহেল রানা আকাশ, পিয়াস মণ্ডল, অসীম দাস, বনিফেস, শাহিদুর রহমান ও অরুণ মজুমদার।

সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে ছিল ‘বাংলা নাটকের গান’ শিরোনামের পরিবেশনা। এতে অংশগ্রহণ করে ‘উদীচী নাটক বিভাগ’। উদীচী তাদের নাটক ‘বৌ বসন্তী’ এবং ‘হাফ আখড়াই’ নাটকের গান পরিবেশন করে।

এ ছাড়াও উৎসবের নানা আয়োজনের মধ্যে আরও ছিল উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় জাতীয় নাট্যশালায়।

কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তৈরি হবে ‘ক্রিয়েটিভ হাব’

নবীন নির্দেশকদের জন্য নাট্যকর্মশালা

জীবনানন্দ–আল মাহমুদসহ বাংলা সাহিত্যের ৪ বিশিষ্টজন স্মরণে দিনভর সেমিনার

‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার শতবর্ষ উদ্‌যাপনে কর্মসূচি পালনের আহ্বান

আজ রাত থেকে শুরু সেবা প্রকাশনীর বই বিক্রি

আঙ্কল স্যামের দেশে রবীন্দ্রনাথ

স্রোতের সুরে বিদ্রোহের বাঁশি: নদী ও নজরুলের অন্তর্জাগতিক বাংলা

জয়ন্তীর আয়োজনে আটকে আছে নজরুলচর্চা

আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার পাওয়া গল্প এআই দিয়ে লেখার অভিযোগ