হোম > আড্ডা

লেইব

সম্পাদকীয়

এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়। সে জন্যই এটি অনন্য টক-মিষ্টি স্বাদের হয় এবং ঘন হয়। লেইব সাধারণত মাখন, স্যুপ, স্মোকড মাছ কিংবা স্প্র্যাট মাছের স্যান্ডউইচ তৈরিতে বেস হিসেবে খাওয়া হয়। মধ্যযুগে এস্তোনিয়ায় খরা, যুদ্ধ বা মহামারির মতো কঠিন সময়ে যখন অন্য সব খাবার ফুরিয়ে যেত, তখন এই রুটিই তাদের বাঁচিয়ে রাখত। তাই এস্তোনিয়াবাসীর কাছে লেইব এক ভালবাসার নাম।

ছবি সৌজন্য: অ্যাভারেজ বেটি