হোম > আড্ডা

এনডোলে

সম্পাদকীয়

একসময় ক্যামেরুনের উপকূলীয় অঞ্চলের ডুয়ালা উপজাতি এবং সাওয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ছিল এনডোলে। কিন্তু সময়ের পরিক্রমায় খাবারটির চমৎকার স্বাদের কারণে পুরো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ক্যামেরুনের জাতীয় খাবারে পরিণত হয়। ডুয়ালা ভাষায় এনডোলে মানে তিতা পাতা। স্থানীয় এক তিতা স্বাদের পাতা দিয়ে পদটি রান্না করতে হয়। তবে বিকল্প হিসেবে পালংশাকও ব্যবহৃত হয়ে থাকে। বাটা চিনাবাদাম বা মাখন ও মসলার মিশ্রণে এনডোলের ঘন ঝোল তৈরি হয়। শাকের গাঢ় এই ঝোলে ডুবে থাকে মাছ কিংবা গরুর মাংস। তবে চিংড়ি দিয়েও পদটি রান্না করা যায়। এনডোলে পরিবেশন করা হয় সাধারণত শিমুল আলুর তৈরি পদ বোবোলো, সেদ্ধ কলা কিংবা ভাতের সঙ্গে। ঐতিহ্যগতভাবে এটি নববর্ষের পুনর্মিলনী, বিয়ে, উৎসব এবং যেকোনো বড় পারিবারিক অনুষ্ঠানে প্রধান খাবার হিসেবে পরিবেশন করা হয়।

ছবি: সংগৃহীত