হোম > নারী

নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস করুন

ডা. ফারজানা রহমান 

প্রশ্ন: আমি চাকরি সূত্রে গাজীপুরে অফিস কোয়ার্টারে থাকি। আমার পরিবারের সবাই খুলনায় থাকে। এখানে রাত ৮টা বাজার আগেই গভীর রাতের নীরবতা নেমে আসে। অনেকটা সময় বিদ্যুৎ থাকে না। দোকানপাটও খুব একটা নেই। একমাত্র ছুটিতেই বাড়ি যেতে পারি। আমার চাকরির বয়স এক বছর। তবে এখনো এই জীবনে নিজেকে মানিয়ে নিতে পারিনি। অন্য চাকরি না পাওয়া পর্যন্ত এই চাকরি ছাড়াও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাজ শেষে রুমে ফিরে গেলে একা লাগে। সব সময় বাসায় কথা বলতেও ভালো লাগে না। একা থাকি বলে তেমন কোনো কাজও থাকে না অফিসের কাজ বাদে। গত এক বছরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। ভালো চাকরি ও নিরাপত্তা পেয়েও নিজেকে অনেক অসহায় লাগে। (মধুরিতা, খুলনা)

উত্তর: আপনার মতো অনেকের এ ধরনের সমস্যা আছে। ভালো চাকরি ও নিরাপত্তা পাওয়ার পরও অসহায় লাগা আমাদের পিতৃতান্ত্রিক প্রাগৈতিহাসিক চিন্তাধারার অংশ। স্বনির্ভরতা ও নিরাপত্তার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক, মানুষ সমাজবদ্ধ জীবনযাত্রায় অভ্যস্ত।

বর্তমানের আর্থসামাজিক প্রেক্ষাপটে ভালো চাকরি ও নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটি আপনি পেয়েছেন। এখন আয়নায় নিজেকে দেখে, নিজের সঙ্গে সময় কাটানোর যে সুযোগ পেয়েছেন, তা কাজে লাগান। আশা করি, আপনার নিঃসঙ্গতা কাটবে।

আরেকটি কাজ করা যায়, পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে আপনার এখানে নিয়ে আসতে পারেন। এতে হয়তো একটু স্বস্তি হবে। আপনার বিশাল অবসর সময়কে অন্যভাবেও কাজে লাগাতে পারেন। যেমনে বিভিন্ন ধরনের কোর্সের সঙ্গে সম্পৃক্ত হওয়া, পেশাগত দক্ষতা বাড়ানো—এ ধরনের কোনো প্রশিক্ষণে যুক্ত হতে পারেন। সবচেয়ে বড় কথা, ব্যস্ত নগরজীবনের ছুটে চলার পথে অনেক শখ পূরণ এবং আমাদের নিজস্ব সময় উপভোগ করতে ভুলে যাই। নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস করুন। এতে প্রশান্তির জায়গা খুঁজে পাবেন।

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে একা একা ভ্রমণ কিংবা অন্য কাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন। এতে নিজের সঙ্গে সময় কাটানো, যেটাকে ‘মি টাইম’ বলে, সেটাতে অভ্যস্ত হতে থাকুন। এটি একসময় আনন্দ দেবে। আপনার পছন্দের কাজগুলো করতে থাকুন। দেখবেন, এই একাকিত্ব ইতিবাচক হিসেবে দেখা দেবে। আপনার এই চাকরি আরও অনেক একাকী নারীকে সাহস দেবে, অনুপ্রাণিত করবে।

বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ভালো চাকরি এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি আপনি পেয়েছেন। এখন আয়নায় নিজেকে দেখে, নিজের সঙ্গে সময় কাটানোর যে সুযোগ পেয়েছেন, সেটি কাজে লাগানোর চেষ্টা করুন।

পরামর্শ দিয়েছেন

অধ্যাপক ডা. ফারজানা রহমান অধ্যাপক ও বিভাগীয় প্রধান সোশ্যাল ও কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শেরেবাংলা নগর, ঢাকা

অগ্রগতি থাকলেও আছে কাঠামোগত বাধা, পিছিয়ে আছে এশিয়া

পণ্য সুরক্ষিত রাখতে আইপি লইয়ারের পরামর্শ নিন

বিশ্বকাপে যাঁর রেকর্ড ভাঙলেন মেসি

পরমাণুবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র মারিয়া

উদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন

জেন্ডার বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

গ্রামাঞ্চলে প্রতি তিন কিশোরীর দুজনের মাসিকজনিত সমস্যা: আইসিডিডিআরবি

গৃহকর্মীদের দক্ষ কেয়ারগিভার বানাতে আধুনিক ল্যাব চালু

‘সুফিয়া কামাল ছিলেন মানুষের আশ্রয়স্থল’

আন্তর্জাতিক নারী: বিষাদ আর বীরত্বের গল্প রচিত হয়েছিল যাঁর আঙুলের ডগায়