হোম > নারী

জয়িতার ৫ উদ্যোক্তা পেলেন স্কুটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়িতার পাঁচ নারী উদ্যোক্তার হাতে ৭ লাখ ৪৫ হাজার টাকা ঋণের আওতায় পাঁচটি টিভিএস স্কুটার হস্তান্তর করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল মঙ্গলবার ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ জন নারী উদ্যোক্তাকে ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘স্কুটার বিতরণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরও এক ধাপ এগিয়ে গেল।’ জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ছিলেন অনুষ্ঠানের সভাপতি এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

 জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে মাত্র ৫ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে ঋণ বিতরণ করা হচ্ছে। ফান্ডের ৩৭ কোটি টাকার মধ্যে ১১ কোটি ৫০ লাখ টাকা নারী উদ্যোক্তাদের দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া করোনার সময় প্রণোদনা প্যাকেজের আওতায় ৩৮২ জন নারী উদ্যোক্তাকে ৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

নারীর ওপর দায় চাপানোর চর্চা লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে: সংলাপে বক্তারা

খেলাধুলায় পুরুষদের একচেটিয়া আধিপত্য কারণ কি শুধুই প্রচার নাকি বিবর্তন

চুলার ধোঁয়ার যন্ত্রণা, গ্রামীণ নারীর নীরব সংগ্রাম

বিশ্বকাপ মঞ্চে নারীদের প্রতিবাদের ডাক

ফিফার প্রথম নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষ মোকাবিলায় চলচ্চিত্র উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চিকিৎসাবিজ্ঞানে ব্রিটিশদের দুর্গ জয় করা এক বাঙালি নারী

আলোচিত বনাম আড়ালে থাকা বিচারের সংস্কৃতি

বিশ্ব সাইকেল দিবস চাকা ঘুরিয়ে ইতিহাস বদলানো নারী অ্যানি

যুদ্ধের অজুহাত: পশ্চিমারা যেভাবে ‘নারী অধিকার’কে অস্ত্র হিসেবে ব্যবহার করে