হোম > নারী

আন্তর্জাতিক নারী দিবসে ইউনিকো হসপিটালে ‘SHE’ ক্যানসার স্ক্রিনিং প্যাকেজ চালু

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ইউনিকো হসপিটাল আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করেছে। ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে সমাজে নারীদের অবদানকে সম্মান এবং স্বীকৃতি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন আক্তার শিলা, যিনি মিস ইউনিভার্স অব বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী। বিশেষ অতিথি ছিলেন মুনিরা খান, প্রেসিডেন্ট, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (FEMA)। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিকো হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েনসহ অন্য কর্মকর্তারা।

এই উপলক্ষে নারীদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা উৎসাহিত করতে বিশেষ ছাড়সহ ‘SHE’ নামে একটি ক্যানসার স্ক্রিনিং প্যাকেজ চালু করা হয়েছে। প্যাকেজটিতে সিবিসি উইথ ইএসআর (CBC with ESR), সিইএ (CEA), টিএসএইচ (TSH), এইচবিএ১সি (HbA1c), ব্রেস্ট ইউএসজি (Breast USG) এবং বিনা মূল্যে চিকিৎসক পরামর্শের সুবিধা রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাজে অনুপ্রেরণা জোগানো, নেতৃত্বদানকারী ও সেবায় নিবেদিত সব নারীর প্রতি সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিকো হসপিটাল।

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা

নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময় কাজ করেছে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

এক বছরে সহিংসতা-যৌন হয়রানির শিকার ৩২ হাজার নারীকে সেবা দিয়েছে ৯৯৯

অকালমৃত্যুর মুখে বাংলাদেশের নারীরা? জেনে নিন ২০২৬ সালের বাস্তব চিত্র

অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কার জরুরি: প্রজ্ঞা

নারীর এগিয়ে চলায় পাশে ব্র্যাক ব্যাংক

মাতৃত্ব ও পরিবারের দায়িত্ব পালনের কারণে চাকরি ছাড়েন ৭৫ শতাংশ নারী: ব্র্যাক

এই সংগ্রহ প্রদর্শনের জন্য নয়

আন্তর্জাতিক নারী দিবস প্রতিপাদ্যে ন্যায়বিচার, বাস্তবে কাটছে না আতঙ্কের মেঘ