হোম > নারী

নারীর জন্য নিরাপদ সাইবার জগৎ

ডেস্ক রিপোর্ট, ঢাকা

নারীর জন্য নিরাপদ সাইবার জগৎ গড়ে তুলতে হবে, সমসুযোগ ও অংশীদারত্ব নিশ্চিত করতে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। মহিলা পরিষদ আয়োজিত ‘নারী আন্দোলন ও তথ্যপ্রযুক্তি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় নারী অধিকারকর্মীরা এসব দাবি জানান।

সভায় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে তথ্যপ্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ জগতে নারী-পুরুষনির্বিশেষে সবাই অবদান রাখতে সক্ষম। তথ্যপ্রযুক্তি ব্যবহারে বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে নীতিনির্ধারকদের অংশীদারত্ব, জেন্ডার সংবেদনশীল মনোভাব নিয়ে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

২১ জানুয়ারির এ সভায় সভাপতিত্ব করেন ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, প্রকৃতি নিয়ে আমাদের যে জীবন আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পেস। এখানে সহিংসতা একমাত্র বিষয় নয়। সহিংসতার নানা অভিঘাত আছে, যা বিস্তৃত ও অজানা এবং নারীর প্রতি অবমাননাকর। ডা. ফওজিয়া মোসলেম সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে তরুণদের নতুন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

নিউক্লীয় ফিশনের রূপকার লিজ মাইটনার

প্রতিটি ঘটনার প্রমাণ রাখুন, কোনো প্রমাণ মুছবেন না

অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদান ও অবস্থান

শেষ কপি বিক্রি শেষেই যুক্তরাজ্যে আর মিলবে না রুনির বই

শিশুর প্রকৃত পরিচর্যাকারীকে অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়ার দাবি

যে বাঙালি নারীকে নোবেল মনোনয়ন দিয়েছিলেন শ্রোডিঙ্গার

শখে শেখা দরজির কাজেই শিল্পীর দিনবদল

বেঁচে আছেন ক্রিস্টা পাইক, আইন কী করবে এখন

বিষণ্নতা মনঃসংযোগে বাধা হলে কাউন্সেলিং করাতে হবে

প্রকৃতি রক্ষা ও সম-অধিকারের লড়াইয়ে গ্রামীণ নারী