হোম > নারী

কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

কিশোরীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, সংকোচ ও ভুল ধারণা দূর করা এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে উৎসাহিত করার লক্ষ্যে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘মনের কথা’ শীর্ষক বিশেষ সচেতনতামূলক আয়োজন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকী মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও মানসিক সুস্থতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। মাসিকের সময় কোন বিষয়গুলোতে সতর্ক থাকা প্রয়োজন এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তা-ও সহজ ভাষায় তুলে ধরেন তিনি।

আয়োজনে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে তারা নিজেদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ নিয়ে নির্ভয়ে কথা বলার এবং বিশেষজ্ঞের কাছ থেকে উত্তর জানার সুযোগ পায়।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিয়ে আলোচনা। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শিক্ষার্থীদের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যর্থতা, অন্যের সঙ্গে তুলনা, সামাজিক চাপ ও নিজের স্বপ্ন নিয়ে আন্তরিকভাবে কথা বলেন। প্রতিকূলতা পেরিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। একই সঙ্গে নিজের শরীরের যত্ন নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং প্রত্যেকের দায়িত্ব—এই বার্তাও তুলে ধরা হয়।

‘মনের কথা’র মূল বার্তা ছিল—‘জানো, বলো এবং এগিয়ে চলো।’ আয়োজকেরা বলেন, মাসিক কোনো মেয়ের পড়াশোনা, আত্মবিশ্বাস বা ভবিষ্যতের পথে বাধা নয়। সঠিক তথ্য, সচেতনতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে কিশোরীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।