মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জে ড. এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা। গত শুক্রবার সন্ধার দিকে এ খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করেছিলেন ফলগাছা বাজার যুব সমাজ ক্লাব।