হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে দীর্ঘ ১৬ বছরেও এটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। নেই শহীদের ব্যবহারিক সামগ্রী বা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, আছে শুধু কিছু বই ও খালি দেয়াল।