২৮ বছরের দীর্ঘ বিরতির পর আসছে ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাসের বদলে শঙ্কা দেখা দিয়েছে। ঘোষিত তপসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ সুষ্ঠু হবে কি না সেটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।