আরিফ আহম্মেদ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। আজ সোমবার বেলা ১১টায় হারুন পার্ক এলাকা থেকে উত্তর বাজার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।