ভিডিও ডেস্ক
রাজশাহীর বাগমারার তালঘড়িয়া গ্রাম। শুক্রবার দুপুর। গ্রামের সরু রাস্তায় যানজট—একটু এগোতেই মাথার ওপর প্লাস্টিক বোতল হাতে মানুষের ঢল। মাইলের পর মাইল থেকে আসছেন তারা—একটাই উদ্দেশ্য: ‘হুজুরের ফুঁ’ দেওয়া পানি আর তেল সংগ্রহ করা।