প্রসব-পরবর্তী মারাত্মক রক্তক্ষরণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক রোগীকে বাঁচিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক ফাহিমা শারমিন হানি। তাঁর দ্রুত ও সঠিক সিদ্ধান্ত এবং সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় রোগীটি নতুন জীবন ফিরে পেয়েছেন। এ ঘটনা সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে।