হোম > ল–র–ব–য–হ

শরীরে ম্যাডোনার ১৮ উল্কি আঁকিয়ে রেকর্ড ভক্তের

মার্কিন পপ গায়িকা ম্যাডোনার ভক্তের অভাব নেই বিশ্বে। তবে এত এত ম্যাডোনাভক্তের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রের টারা বেরির নাম আলাদাভাবে বলতে হবে আপনাকে। কারণ নিজের শরীরে ম্যাডোনার একটি-দুটি নয়, ১৮টি উল্কি বা ট্যাটু আঁকিয়েছেন তিনি। 

এর মাধ্যমে একই শিল্পীর সর্বোচ্চসংখ্যক উল্কি শরীরে ধারণ করা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই টারা বেরি। এর আগে নারীদের মধ্যে এই রেকর্ড ছিল ব্রিটিশ নিকি প্যাটারসনের। তাঁর শরীরে আছে বিখ্যাত র‍্যাপার এমিনেমের ১৫টি উল্কি।

ক্যানসাসের টপেকা শহরে বাস টারা বেরির। তিনি জানান, ২০১৬ সালে শরীরে প্রথম ম্যাডোনার উল্কি আঁকান তিনি। তখন তিনি শুনেছিলেন যে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য ট্যাটু করা ভক্তদের খুঁজছেন ম্যাডোনা।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

‘অধিকাংশ উল্কি ছয় মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে করা। যখন মার্কিন র‍্যাপার এমিনেমের উল্কি আঁকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ব্যক্তির সম্পর্কে পড়ি, তখন আমার শরীরে ম্যাডোনার কেবল দুটি ট্যাটু ছিল।’ বেরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি সেই রাতে সিদ্ধান্ত নিই রেকর্ডটি নিজের করে নেওয়ার চেষ্টা করার। উল্কি আঁকেবন যিনি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে বললেন, “দারুণ, চলো তাহলে কাজ শুরু করি”।’

ম্যাডোনার ক্যারিয়ার জুড়ে স্মরণীয় বিভিন্ন ঘটনাকে চিত্রিত করা উল্কি স্থান পেয়েছে টারা বেরির শরীরে। এর মধ্যে আছে ২০০৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের সেই বিখ্যাত চুমুর উল্কি। 

‘অনেকেই আমার বাহুর ছবি তোলার এবং ভিডিও করার অনুমতি চান। আমি খুশিমনেই রাজি হই।’ বলেন বেরি। 

বেরি জানিয়েছেন, উল্কিগুলো করাতে তাঁর ৯ হাজার ৮০০ ডলারের (১১ লাখ ৪৮ হাজার টাকার বেশি) মতো খরচ হয়েছে। 
 
প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরিচিতদের থেকে অর্থ সাহায্য নেওয়া এমনকি ধারকর্জও করতে হয়েছে বলে জানান এই নারী।

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার