হোম > ল–র–ব–য–হ

১২ কোটি টাকার বেশি দামি পিকাসোর ছবি মিলল মাত্র ১৪ হাজারে!

আজকের পত্রিকা ডেস্ক­

পিকাসো আঁকা এই ছবিটির নাম ‘টেট ডি ফেম’ বা ‘নারীর মাথা’। ছবি: সিএনএন

মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা বটে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র‍্যাফলে।

বুধবার (১৫ এপ্রিল) সিএনএন জানিয়েছে, ফ্রান্সের প্যারিসের বাসিন্দা শিল্পপ্রেমী আরি হোদারা একটি লটারিতে অংশ নিয়ে জিতে নিয়েছেন পিকাসোর ১৯৪১ সালের গৌয়াশ পেইন্টিং ‘টেট ডি ফেম’ বা ‘নারীর মাথা’। এই লটারির টিকিটের মূল্য ছিল ১০০ ইউরো, যা প্রায় ১১৭ ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৪ হাজার টাকা।

জানা গেছে, এই র‍্যাফলে ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। টিকিট বিক্রির পুরো অর্থ দেওয়া হবে ‘আলঝেইমারস রিসার্চ ফাউন্ডেশন’কে। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায় সহায়তা করে।

লটারিতে বিজয়ী হিসেবে ঘোষিত হওয়ার খবর প্রথমে বিশ্বাসই করতে পারেননি হোদারা। আয়োজকদের একজন ভিডিও কলে তাঁকে পুরো আয়োজন দেখানোর পরই তিনি নিশ্চিত হন। হোদারা জানান, এত মূল্যবান শিল্পকর্ম কেনা তাঁর পক্ষে কখনোই সম্ভব ছিল না। সাধারণত এগুলো তিনি শুধু জাদুঘরে দেখেছেন।

আপাতত চিত্রকর্মটি নিজের বাসায় রাখার সিদ্ধান্ত নেননি হোদারা। এটি সংরক্ষিত থাকবে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’জ-এর ভল্টে।

এই উদ্যোগ তৃতীয়বারের মতো আয়োজন করা হলো। ২০১৩ সালে প্রথমবারের আয় লেবাননের একটি ঐতিহাসিক শহর সংরক্ষণে ব্যবহৃত হয়েছিল। আর ২০২০ সালে তা করোনা মহামারির সময় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে ব্যয় করা হয়েছিল।

পিকাসোর নাতি অলিভার ওয়াইডমেয়ার পিকাসো জানিয়েছেন, পিকাসো ‘টেট ডি ফেম’ এঁকেছিলেন সেই স্টুডিওতে, যেখানে তিনি তাঁর বিখ্যাত চিত্রকর্ম গোয়ার্নিকা এঁকেছিলেন। অলিভারের মতে, এই চিত্রকর্মটির প্রকৃত মূল্য এক মিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি টাকার বেশি।

উল্লেখ্য, পিকাসোর অন্যান্য কাজ অতীতে বিপুল দামে বিক্রি হয়েছে; যেমন ‘আলজিয়ার্সের নারীরা’ শিরোনামে একটি চিত্রকর্ম ২০১৫ সালে ১৭৯ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০১ কোটি টাকার বেশি।

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

আইফোনের বদলে দাড়ি গজানোর তেল, ফ্লিপকার্টকে দিতে হবে লাখো রুপির ক্ষতিপূরণ

ফুড ডেলিভারির ফাঁকে লিখতেন কবিতা, জিতলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

বিশ্বকাপে সেনেগালের ফিজিও ছিলেন ‘স্ত্রীরোগ বিশেষজ্ঞ’

জুয়ার নেশায় ১৪ জনকে বিয়ে লাস ভেগাসের নারীর

বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

খাসি খাওয়ানোর কথা বলে মুরগির মাংস, বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, আহত ১২

চার্জ দেওয়ার টাকা নেই, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট

মাদক কারবারি ধরতে গিয়ে গাড়ি খোয়াল পুলিশ

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার