হোম > ল–র–ব–য–হ

ভালোবাসা দিবসে টেডি বিয়ার পরে মাদক কারবারীকে ধরল পুলিশ

প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা। 

লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়। 

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে। 

ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়। 

পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে। 

এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে। 

তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, যেভাবে ধরা পড়ে হারালেন চাকরি

১৯৬টি পার্কিং স্পেস কিনে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এক চীনা নারী

মেয়েকে লেকে ফেলে দিলেন মা, ঝাঁপ দিয়ে বাঁচালেন অটোচালক

নারীদের ত্যাগ করা বায়ু কি পুরুষের চেয়ে বেশি দুর্গন্ধযুক্ত, যা বলছে গবেষণা

ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি বৃদ্ধা মায়ের

দিল্লির সবচেয়ে মোটা কুকুরের খেতাব জিতল ‘গোলা’

পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

দিল্লিতে ‘সেরা মোটা’ পথকুকুর প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, চলছে বিতর্কও

৪৪ বছর পর খুঁজে পাওয়া গেল কিশোরীর লুকিয়ে রাখা চিঠি

টানা ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল, ক্যানসারই হয়নি!