হোম > ল–র–ব–য–হ

হাতে ভর দিয়ে হাঁটার সময় ৩টি উড়োজাহাজ টেনে নিয়ে রেকর্ড ইতালীয় নাগরিকের 

গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।

‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’

রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।

‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী

ভুল চিকিৎসায় কোমায় কনে, তিন মাস পর বিয়ের দুদিন আগে ফিরল জ্ঞান

হার্ট অ্যাটাকের পর ৪০ ঘণ্টা বন্ধ হৃৎস্পন্দন, ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন চীনা ব্যক্তি

যমজ বোনের পিতা আলাদা, কীভাবে সম্ভব

ছেলেকে ক্যানসারের রোগী সাজিয়ে মায়ের বিলাসী জীবন, ৪ বছরের জেল

টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে বিবাহবিচ্ছেদ নারীর, হাইকোর্টের দ্বারস্থ মধ্যবয়সী ব্যক্তি

শৈশবে গিলে ফেলা থার্মোমিটার ২০ বছর পর ২০ মিনিটের অস্ত্রোপচারে উদ্ধার

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ২৫ কোটি টাকায়!