হোম > প্রযুক্তি

টাটা ইলেকট্রিক ট্রাক এস ইভি ১০০০

প্রযুক্তি ডেস্ক

টাটা মোটরস ধীরে ধীরে পেট্রলচালিত ইঞ্জিন উৎপাদন থেকে দূরে সরে যাচ্ছে। এর উল্লেখযোগ্য ধাপ হলো, পেট্রল ইঞ্জিনকে বিদায় জানিয়ে ব্যাটারি ও ইলেকট্রিক মোটরচালিত পিকআপ ট্রাক বাজারে আনা। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই ট্রাক বেশ জনপ্রিয় হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

টাটা মোটরসের আনা এই ব্যাটারিচালিত ইলেকট্রিক পিকআপের মডেল এসইভি ১০০০। এটি মূলত একটি মিনিট্রাক, যা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। একবার চার্জ দিলে ট্রাকটি ছুটতে পারবে ১৬১ কিলোমিটার পর্যন্ত। এতে রয়েছে ফার্স্ট চার্জিংয়ের সুবিধা। ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ১০৫ মিনিট। ট্রাকে যে ব্যাটারি রয়েছে, তার ওপর ৭ বছর ওয়ারেন্টি দিয়েছে নির্মাতাপ্রতিষ্ঠান টাটা মোটরস। সেই সঙ্গে আছে ৫ বছর কম্প্রিহেনসিভ মেইনটেন্যান্স প্যাকেজ। তারা দাবি করেছে, এতে মিলবে অ্যাডভান্স ব্যাটারি ম্যানেজমেন্ট ও উন্নত টেলিমেটিকস সিস্টেম। টাটা এসইভি ১০০০ ট্রাক সর্বোচ্চ ৭০০ কিলোওয়াট শক্তি এবং ১৩০ এনএম টর্ক তৈরি করতে পারে।

এই ট্রাক সম্পূর্ণ ভরা অবস্থায়ও বেস্ট ইন ক্লাস পারফরম্যান্স দিতে পারবে বলে দাবি করেছে টাটা মোটরস। ইভোজেন পাওয়ার ট্রেন রয়েছে এসব ট্রাকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে ট্রাকটিতে। সঙ্গে আছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। মালপত্র বহনের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সার্ভিস দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে টাটার সব বাণিজ্যিক ডিলারশিপে পাওয়া যাবে এই মিনি ইভি ট্রাক। টাটা এসইভি ১০০০ মডেলের দাম প্রায় ১৫ লাখ টাকা।

সূত্র: টাটা, টাইমস অব ইন্ডিয়া

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস

যন্ত্রের দাপট নাকি মানুষের ছোঁয়া

‘নিউজউইক’-এর যাত্রাবদল

ক্লদকে ‘রূঢ়’ কথা বললে নিষিদ্ধ হতে হবে ব্যবহারকারীকে, অ্যানথ্রপিকের ঘোষণা

পাঠাওয়ের কত গ্রাহকের কী পরিমাণ ডেটা চুরির দাবি করছে দুর্বৃত্তরা, কী চায় তারা

পাঠাওয়ের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে

এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ: ক্লারা শিহ