হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে ভয়েস আপডেট ও পোল ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস আপডেট ও পোল ফিচার নিয়ে আসছে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফলোয়ারদের ভয়েস মেসেজ পাঠানো ও বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানার মতো সুবিধা পাওয়া যাবে। এছাড়া একটি চ্যানেল এখন একাধিক অ্যাডমিন পরিচালনা করার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ।

এই আপডেটের বিষয়ে নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঘোষণা দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। চ্যানেলের ক্রিয়েটরদের সঙ্গে ফলোয়ারদের মিথস্ক্রিয়া বাড়াতেই ফিচারগুলো চালু করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন ফিচারগুলোর মধ্যে ভয়েস ফিচারটিই সবচেয়ে বেশি ব্যবহার হতে পারে। বিশেষ করে যেসব চ্যানেল পডকাস্ট নিয়ে কাজ করে তারা বিভিন্ন অ্যাপিসোডের টিজার ভয়েস মেসেজের মাধ্যমে ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবে। হোয়াটসঅ্যাপ বলছে, প্ল্যাটফর্মটির ২০০ কোটি গ্রাহক প্রতিদিন ৭০০ কোটি ভয়েস মেসেজ পাঠায়।

এছাড়া চ্যানেলের ক্রিয়েটররা পোলস তৈরি করতে পারবে। এই ভোট দেওয়ার মতো ফিচারের মাধ্যমে ফলোয়াররা বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবে। এর আগে শুধুমাত্র ইমোজির মাধ্যমেই ফলোয়াররা প্রতিক্রিয়া জানাতে পারত।

এখন বিভিন্ন চ্যানেলের আপডেট ব্যক্তিগত অ্যাকাউন্টের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করার সুবিধা দেওয়া হবে। ইনস্টাগ্রামেও একই ধরনের একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে চ্যানেলের পোস্ট ফলোয়ারদের ব্যক্তিগত স্টোরিতে শেয়ার করা যায়।

২০২৩ সালের জুনে সিঙ্গাপুর ও কলম্বিয়াতে পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করা হয়। এরপর গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করে মেটা। সেসময় একটি চ্যানেল মাত্র একজন অ্যাডমিনকে পরিচালনা করতে পারত। এখন প্রতি চ্যানেলের ১৬ জন অ্যাডমিন পরিচালনার সুযোগ দেবে মেটা। ডিসক্রিপশন পেজ থেকে চ্যানেলের ক্রিয়েটররা অন্যদের অ্যাডমিন হওয়ার জন্য আমন্ত্রণ পাঠাতে পারবেন। এর ফলে বড় চ্যানেলগুলো তাদের কমিউনিটি ও কনটেন্টগুলো সহজে পরিচালনা করতে পারবে।

গত বছর হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার চালুর পর গ্রাহকদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলে। প্রতি মাসে ৫০ কোটি গ্রাহক এটি ব্যবহার করে।

চ্যানেল ডিসকভারি ও কাস্টমাইজেশন ফিচার গত মাসে যুক্ত করে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীদের চ্যানেলের আপডেটকে তাদের স্টোরিতে শেয়ার করার সুযোগ দেয় এই অ্যাপ।

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

নরেন্দ্র মোদির সেই ভিডিও ব্লক করল ফেসবুক, যে ব্যাখ্যা দিল মেটা

এক্সে যুক্ত হলো লেনদেন সুবিধা, মাস্কের নতুন চমকে যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

তরুণেরা যেখানে বাড়িয়ে নিচ্ছেন দক্ষতার ঝুলি