হোম > প্রযুক্তি

যেভাবে নিজের ফোনের তথ্য চুরি হওয়া থেকে বাঁচবেন

প্রযুক্তি ডেস্ক

আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনার ফোনের নিরাপত্তা নিয়ে এখনই সতর্ক হওয়া উচিত। অন্যথায় আপনার ফোনে হতে পারে গোপন নজরদারি, চুরি হতে পারে আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্যও! হ্যাকাররা সাধারণত জনপ্রিয় এবং কার্যকরী অ্যাপগুলোর হুবহু আদলে তৈরি করা ম্যালওয়্যার যুক্ত অ্যাপ গুগল প্লে স্টোরে রেখে দেয়। যার মূল লক্ষ্যই হচ্ছে আপনাকে বিভ্রান্ত করে অ্যাপগুলো আপনাকে দিয়ে ফোনে ইনস্টল করিয়ে নেওয়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লে স্টোর ব্যবহারকারীরা সম্প্রতি অনেক সন্দেহজনক অ্যাপ নিয়ে অভিযোগ করছে। বেশির ভাগ অ্যাপগুলোতেই ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত করা গিয়েছে। 

কোনো অ্যাপ ইনস্টল করার আগে তাই ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। তবে অনেক সময় অ্যাপগুলোর ডিজাইন আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। সে ক্ষেত্রে আমাদের উচিত প্লে স্টোরে থাকা অ্যাপগুলোর রিভিউ ভালোমতো দেখে নেওয়া। জনপ্রিয় এবং কার্যকরী অ্যাপগুলোর রিভিউ দেখলেই বোঝা যায় সেটি আসল এবং নিরাপদ অ্যাপ কিনা!

এ ছাড়া সকল অ্যান্ড্রয়েড ফোনেই ‘গুগল প্লে প্রটেক্ট’ নামের একটি সেবা যুক্ত করা আছে। এই সেবা ব্যবহারের মাধ্যমেও আপনি আপনার ফোনের সকল তথ্য এবং অ্যাপগুলোকে রক্ষা করতে পারবেন। এটি আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর গতিবিধি নজরে রাখে এবং আপনার ফোনের তথ্যকে সুরক্ষিত রাখে। 

গুগলের প্লে প্রটেক্ট সেবার আরেকটি সুবিধা হলো—এটি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টলের পূর্বে স্ক্যান করে নেয়। কোনো কোনো ক্ষেত্রে এটি নিজ থেকেই আপনার ফোনের ক্ষতিকারক অ্যাপ্লিকেশনগুলো অকার্যকর কিংবা ডিলিট করে দেয়। এ ছাড়া সেবাটিতে যুক্ত আছে অ্যালার্ট সার্ভিস। যখন কোনো অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে চাইবে তখন সেবাটি নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে সতর্ক করবে।  

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় চার্জিং কেব্‌ল, দীর্ঘস্থায়ী করার উপায় জানুন

হাজারো কর্মীকে স্বেচ্ছা অবসরে যেতে বলছে মাইক্রোসফট

কর্মীদের কি-বোর্ড ও মাউসের ওপর নজরদারি করছে মেটা

উইন্ডোজ ও মার্কিন সফটওয়্যার বর্জনের পথে ফ্রান্স, বছরে সাশ্রয় ৫ কোটি ডলার

এআই চ্যাটবট কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে

চীনের গবেষণা: অতিরিক্ত গরম হলেও বিস্ফোরিত হবে না ব্যাটারি

পদত্যাগ করছেন অ্যাপলের সিইও টিম কুক

গণনা জগতে আজও উজ্জ্বল শকুন্তলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মানুষকে হারিয়ে হাফ ম্যারাথনে রেকর্ড গড়ল রোবট