হোম > প্রযুক্তি

গুগল প্লে স্টোরে একসঙ্গে একাধিক অ্যাপ ডাউনলোড করা যাবে 

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড কখনো কখনো কিছুটা বিরক্তকর বলে মনে হয়। কারণ অনেক বছর ধরে গুগল প্লে স্টোরে একটি একটি করে অ্যাপ ডাউনলোড হয়। এখন একসঙ্গে একাধিক অ্যাপ ডাউনলোড, ইনস্টল এবং আপডেট করার সুবিধা পাওয়া যাবে এই অ্যাপ স্টোরে। 

গুগল প্লে স্টোরের এই নতুন সুবিধা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের দ্য ভার্জ। পরীক্ষা অনুযায়ী, গুগল প্লে স্টোর তিনটি অ্যাপ আপডেট করার সক্ষমতা অর্জন করেছে। 

অ্যান্ড্রয়েড পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে গুগল প্লে স্টোরে একসঙ্গে অ্যাপ আপডেট করার সুবিধা পরীক্ষাধীন ছিল এবং গত মার্চ মাসেও এটি পরীক্ষা করা হয়েছিল। এখন এই দ্রুত আপডেটের সুবিধা ব্যবহারকারীদের কাছে পৌঁছানো শুরু হয়েছে। এর ফলে নতুন ফোন সেটআপ বা ব্যাকআপ আরও কম সময়ে করা যাবে। 

গত এপ্রিলে গুগল প্লে স্টোরে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছিল যা ব্যবহারকারীদের একসঙ্গে দুটি অ্যাপ ইনস্টল করার সুবিধা প্রদান করে। এটি শুধু নতুন অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে কাজ করত। তবে কিছুদিন পরে ফিচারটি বাদ দিয়ে দেয় গুগল। 

গুগল প্লে স্টোরের নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ ডাউনলোড করার সুযোগ পাবে। এই আপডেট ব্যবহারকারীদের জন্য অ্যাপ আপডেট এবং ইনস্টলেশন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করে তুলবে। 

গুগল প্লে স্টোরে একসঙ্গে একাধিক অ্যাপ আপডেটের পাশাপাশি নতুন আরেকটি ফিচারও চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ কেনার সময় অন্য কাউকে অর্থ পরিশোধ করতে বলার সুযোগ পাবেন। 

উল্লেখ্য, অ্যাপলও অনেক বছর ধরে অ্যাপ স্টোর থেকে একসঙ্গে তিনটি আইওএস অ্যাপ ইনস্টল করার সুবিধা দিয়ে আসছে। 

সম্প্রতি অনলাইন সার্চে একচেটিয়া আধিপত্য বজায় ও গুগলের বিজ্ঞাপন সংগ্রহের কৌশল নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে। আগস্টের শুরুতে এই ধরনের কৌশলকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচারক।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!