হোম > প্রযুক্তি

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক

আজকের পত্রিকা ডেস্ক­

তেল আবিবে অনুষ্ঠিত ‘স্যামসন ইন্টারন্যাশনাল স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬ ’-এ বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ইসরায়েলকে ‘এক নম্বর’ বলে প্রশংসা করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরোলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত ‘স্যামসন ইন্টারন্যাশনাল স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬ ’-এ বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয়ের ইনোভেশন অ্যান্ড স্মার্ট মোবিলিটি বিভাগের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে মাস্ক বলেন, ‘ইসরায়েল থেকে যে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে উঠছে, আমি এর বড় ভক্ত। জনসংখ্যার তুলনায় দেশটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। উদ্ভাবনের ক্ষেত্রে ইসরায়েল নিঃসন্দেহে বিশ্বের এক নম্বর।’

মাস্ক জানান, খুব শিগগিরই টেসলার স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তি ইসরায়েলে চালু হতে পারে। এতে দেশটির মানুষ সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ড্রাইভিং প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন।

ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিয়ে মাস্ক বলেন, আগামী দশ বছরের মধ্যে বিশ্বের প্রায় ৯০ শতাংশ গাড়ি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হবে। তিনি বলেন, ‘গাড়ি আপনাকে চালাবে, আপনি গাড়িকে নয়।’ তিনি দাবি করেন, ক্যামেরা ও এআই-নির্ভর টেসলার সফটওয়্যার মানুষের চেয়েও নিরাপদভাবে গাড়ি চালাতে সক্ষম হবে।

রোবট প্রযুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন এই প্রযুক্তি উদ্যোক্তা। মাস্কের মতে, ভবিষ্যতে পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান রোবটের সংখ্যা বেশি হতে পারে। তিনি বলেন, ‘মানবসদৃশ রোবট সর্বত্র থাকবে। ব্যক্তিগত সহকারী হিসেবে রোবট রাখতে কে না চাইবে?’

তিনি মনে করেন, যখন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে দক্ষভাবে কাজ করতে পারবে, তখন বৈশ্বিক অর্থনীতি শতগুণ বৃদ্ধি পেতে পারে।

আলোচনার শেষ দিকে মানবতার ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন মাস্ক। তিনি এমন একটি পৃথিবীর কল্পনা করেন, যেখানে সবাই উন্নত স্বাস্থ্যসেবা পাবে, সব রোগের চিকিৎসা সম্ভব হবে এবং কেউ ক্ষুধার্ত থাকবে না। একই সঙ্গে তিনি যুদ্ধ ও সংঘাতমুক্ত একটি বিশ্ব গড়ার আহ্বান জানান, যেখানে প্রযুক্তি কেবল কিছু মানুষের নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করবে।

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’, কতটা কাজে দেবে

এক দিনেই ৬৮ বিলিয়ন ডলার উধাও, ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে আইবিএম

অর্ধশতাব্দীর অমীমাংসিত গণিত-ধাঁধা সমাধান করল চ্যাটজিপিটি

কিশোর-কিশোরীদের ‘ইটিং ডিজঅর্ডার’ কনটেন্ট দেখার পরামর্শ দিচ্ছে ইউটিউব, দাবি গবেষকদের

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী