হোম > প্রযুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মেটা-ইউটিউবকে দায়ী করে ক্যালিফোর্নিয়ার আদালতের রায়

আজকের পত্রিকা ডেস্ক­

তরুণ প্রজন্মকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) এবং ইউটিউবকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। আজ বুধবার (২৫ মার্চ) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের জুরি বোর্ড এই যুগান্তকারী রায় প্রদান করে। রায়ে বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটি জেনেশুনে তাদের প্ল্যাটফর্মের নকশা এমনভাবে তৈরি করেছে যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার ২০ বছর বয়সী তরুণী কেলি এবং তাঁর মা এই মামলাটি দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, মেটা, গুগল (ইউটিউব), স্ন্যাপচ্যাট ও টিকটক পরিকল্পিতভাবে শিশুদের এসব অ্যাপে আসক্ত করে ফেলে। কেলির দাবি, শৈশব থেকে এই অ্যাপগুলোর ব্যবহারের ফলে তিনি উদ্বেগ, বডি ডিসমরফিয়া (নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতা) এবং আত্মহত্যার চিন্তার মতো মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, স্ন্যাপ ও টিকটক বিচার শুরুর আগেই আদালতের বাইরে কেলির সঙ্গে সমঝোতা করে ফেলেছিল।

দীর্ঘ সাত সপ্তাহের শুনানি এবং আট দিনের বিচারবিভাগীয় আলোচনার পর জুরি বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছায়। আদালত তাঁর রায়ে বলেন, মেটা ও ইউটিউব তাদের প্ল্যাটফর্মের নকশা তৈরিতে চরম অবহেলা করেছে। তারা জানত যে এই নকশা বিপজ্জনক, কিন্তু ব্যবহারকারীদের সেই ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।

আদালত কেলিকে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। জুরিদের মতে, কেলির ক্ষতির জন্য মেটা ৭০ শতাংশ এবং ইউটিউব ৩০ শতাংশ দায়ী। এ ছাড়া ভবিষ্যতে আরও শাস্তিমূলক জরিমানা আরোপ করা হতে পারে।

মেটার একজন মুখপাত্র রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি এবং আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছি।

অন্যদিকে সিএনএন ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগলকে এ বিসয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

এআই অভিনেত্রীর ভিউ ২৫ কোটি—বাস্তবের কলাকুশলীদের কী হবে

জনসাধারণের জন্য ‘উপদ্রব’, যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

সুচ ছাড়াই শূকরকে টিকা দিচ্ছে এআই রোবট

পরিবেশগত বিপর্যয়ের প্রশ্নের মুখে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ডেটাসেন্টার প্রকল্প

মোদির ভিডিও সরানো ও শিশু নির্যাতনের কনটেন্ট ইস্যুতে ক্ষমা চাইলেন জাকারবার্গ

এআই যখন স্বয়ংক্রিয় সাইবার অপরাধী: ভুক্তভোগী ক্ষতিপূরণ চাইবে কার কাছে

আকস্মিক বন্ধ হয়ে গেল একাধিক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ বলছে ‘আন্ডার রিভিউ’

শতবর্ষী প্রতিষ্ঠানের চিফ ডিজিটাল অফিসাররা

যাত্রীবাহী এয়ার ট্যাক্সির গন্তব্য এখন রণক্ষেত্র

অবকাঠামো তৈরি বনাম ব্যবহারের লড়াই, কে এগিয়ে এআই-দৌড়ে